শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১২৩ Time View

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব কালাচাঁদপাড়ায় রেবেকা মমতাজ ফাউন্ডেশন এর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সেভেন স্টার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব ইমদাদুল হক মধুর সভাপতিত্বে ও রেবেকা মমতাজ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান খান মানিকের পরিচালনায় বক্তব্য রাখেন শফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শফিকুল ইসলাম খান।

এসময় পাবনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম খান ওমর, সেভেন স্টার গ্রুপের পরিচালক ফিরোজ হোসেন লালু, আওয়ামী লীগ নেতা দেওয়ান মফিজুল ইসলাম, বিশিষ্ট্য ব্যবসায়ী দেলোয়ার হোসেন লালু, সাদান শামীম সাদ, এটিএন বাংলার পাবনা জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাস, হৃদয়ে পাবনার আহ্বায়ক আর কে আকাশসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন আল-হেলাল জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মো. আল আমিন।

উল্লেখ্য উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ১৫ দিনের সফরে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন। সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন। ১৫ দিনের সফরে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন। তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এই সফরে তার সঙ্গে রয়েছেন। সফর শেষে আগামী ৩০ অক্টোবর দেশে ফিরবেন রাষ্ট্রপতি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৩,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit