শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

কঙ্গোয় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৯৪ Time View

ডেস্কনিউজঃ কঙ্গো নদীতে গত সপ্তাহে এক নৌকা ডুবে যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ জনে পৌঁছেছে, অনেকে এখনও নিখোঁজ রয়েছে। গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর পরিবহন মন্ত্রী সোমবার এ কথা জানান।

রোববার উত্তর-পশ্চিম ইকুয়েটার প্রদেশ কর্তৃপক্ষের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে, নদী থেকে ২৮টি মৃতদেহ তোলা হয়েছে এবং আরও কয়েক ডজন নিখোঁজ রয়েছে। খবর এএফপি’র।

সোমবার একটি প্রেস ব্রিফিংয়ে পরিবহন মন্ত্রী মার্ক একিলা মৃতের নতুন সংখ্যা নিশ্চিত করেছেন। তবে, তিনি বলেন, পরিস্থিতির কারণে আমাদের পক্ষে নৌযানটির সঠিক যাত্রী সংখ্যা নির্ধারণের রেকর্ড পাওয়া সম্ভব হয়নি।

কাঠের নৌকা রাতে চালানোর অনুমোদন নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

বড় আকারের নৌকাটি শুক্রবার গভীর রাতে ডিআরসি’র ইকুয়েটার প্রদেশের বোলোম্বা টেরিটরির উদ্দেশ্যে এমবান্দাকা নগরী থেকে যাত্রা করে।

একিলা বলেন, ‘আমরা প্রাদেশিক কর্তৃপক্ষকে একটি তদন্ত কমিশন গঠন করতে বলেছি।’

বিস্তীর্ণ মধ্য আফ্রিকার দেশটির ব্যবহারযোগ্য রাস্তা সামান্যই। তাই, ভ্রমণের জন্য প্রায়শই হ্রদ, কঙ্গো নদী ও এর উপনদী ব্যবহৃত হয় এবং প্রায়ই নৌকাডুবির ঘটনায় বড় ধরণের প্রাণহানী ঘটে থাকে।

সূত্র: বাসস

কিউএনবি /বিপুল/১৭.১০.২০২৩/রাত ১০.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit