বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড ফাইনালের ভেন্যুর মান নিয়ে ভিনিসিউসের পর ফরাসি তারকার উদ্বেগ প্রকাশ কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

এক মাসের জন্য প্রস্তুত থাকতে বললেন গয়েশ্বর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৬৪ Time View

ডেস্কনিউজঃ আগামী এক মাস নিজ নিজ এলাকায় আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ মঙ্গলবার পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন। পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে রাজধানীর মালিবাগের একটি হোটেলের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্দোলনে প্রস্তুত থাকতে বিএনপি নেতাদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘যারা দেশপ্রেমিক, গণতন্ত্রে বিশ্বাসী, মানুষের ভোটাধিকারে বিশ্বাসী, যারা সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছেন তাদের বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা বিষয়টি দ্রুত রাজপথে ফয়সালা করতে চাই। এখন থেকে আগামী একটি মাস আপনারা প্রস্তুত থাকবেন, যখন যে ডাক আসবে, সেই ডাকে সাড়া দেবেন। নিজ নিজ এলাকায় প্রস্তুত থাকবেন, যতো কঠিন হোক প্রস্তুত থাকবেন। নিজ নিজ এলাকা নিজেরা মোকাবেলা করবেন। এই দেশটা জনগণের, জনগণের মালিকানা তাদের হাতে ফিরিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।’

বিএনপিতে মাহমুদ হোসেনের যোগদান প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শক্তিশালী দল বলেই বিশিষ্টজনরা এখনো বিএনপিতে যোগদান করছেন। আমার মনে হয় বিএনপি এতো শক্তিশালী হত না যদি, শেখ হাসিনা এত কথা না বলত। আমাদের ছেলেরা এত সাহসী হতো না যদি, শেখ হাসিনা ঘরে ঘরে নেতাকর্মীদের বিরুদ্ধে এত মামলা না দিত। আওয়ামী লীগের চেয়ে বিএনপি রাজনীতিতে বেশিদিন থাকবে। কারণ, আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়, সেখানেই বিএনপি সফল হয়।’

বিএনপির এই নেতা আরও বলেন, ইচ্ছা থাকলেও সংবাদপত্র ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দুর্নীতি দুঃশাসন নিয়ে সংবাদ প্রকাশ করতে পারছে না। এর প্রধান কারণ বর্তমানে দেশে গণতন্ত্র ও মানুষের বাকস্বাধীনতা নেই।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শিরীন সুলতানা, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামালসহ আরও অনেকে।

কিউএনবি /বিপুল/১৭.১০.২০২৩/রাত ৯.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit