বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ইসরাইলি হামলা অব্যাহত থাকলে যে হুঁশিয়ারি দিলেন খামেনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরাইলের অপরাধযজ্ঞ অব্যাহত থাকলে প্রতিরোধ সংগ্রামী তথা মুসলমানদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।  

এদিন ইরানের শিক্ষাঙ্গনের একদল শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব এবং জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী প্রতিভারা সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে এলে তিনি এসব কথা বলেন। 

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ এক বিমান হামলায় অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে নারী ও শিশু রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণ অংশের একটি ভবনে ওই বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। হামলার পর প্রাথমিকভাবে ২৫ জন এবং পরে ৫৪ জন নিহতের কথা বলা হয়। তবে পরে নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। গাজার খান ইউনিস ও রাফাহ এলাকায় অবিরাম বোমা হামলার খবর পাওয়া গেছে।

গাজার একটি মেডিকেল সূত্র জানিয়েছে, রাফাহ ও খান ইউনিসের বাড়িগুলোতে চালানো বোমা হামলায় আরও কয়েকশ মানুষ আহত হয়েছেন। 

এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাতে গাজা উপত্যকায় হামাস সদস্যদের অবস্থান লক্ষ্য করে ২০০টিরও বেশি বোমা ছুড়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit