সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়ার কয়লায় আগুন, অপচয় রোধে নেই কোন উদ্বেগ, লাভবান হচ্ছে গাদ ব্যবসায়ীরা  নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন এআই প্রযুক্তিতে বদলে যাবে ব্যাংকিং খাত: শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বক্তারা লেবাননে যিশুর মূর্তি ভাঙচুর করেছে ইসরায়েলি সেনা, স্বীকার করলেন নেতানিয়াহু বাগবাড়ীতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিরল রোগে আক্রান্ত আফগান পেসার শাপুর এখন কেমন আছেন? ইউরোপীয় প্রিমিয়ার লিগের মালিকানায় ক্রিস গেইল এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২১৩ কোটি ডলার রাকসু নির্বাচনী প্রচারণায় গিয়ে মন ‘দেওয়া-নেওয়া’, প্রেম গড়ালো বিয়েতে ২১ দেশে কাজ করছে বাংলাদেশের ২৪ বাণিজ্যিক উইং

ফিলিস্তিন ইস্যুতে নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাত বন্ধে রাশিয়ার আনীত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রাশিয়ার আনা এ প্রস্তাবে ভোট দেয় চার দেশ। তবে যুক্তরাষ্ট্রসহ চার দেশ এ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। এ ছাড়া ছয় দেশ ভোট দানে বিরত থাকে। সোমবার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। 

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া গাজা উপত্যকায় ইসরাইলের হামলা বন্ধে প্রস্তাব উত্থাপন করে এর পক্ষে সমর্থন আশা করেন। পরে এতে অনেক দেশ সাড়া না দেওয়ায় তা প্রত্যাখ্যান হয়। গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। এতে ১৪০০ ইসরাইলি নিহত হন। হামাসের হামলার পর পালটা হামলা শুরু করে ইসরাইল। এ হামলা এখনো অব্যাহত। এতে ২ হাজার ৭৫০ ফিলিস্তিনি নিহত হন। 

এদিকে হামাস ও ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যে বুধবার তেলআবিব যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, গাজায় ইসরাইলি হামলা বন্ধের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নৈতিক দায়িত্ব ছিল। কারণ ইসরাইলের হামলায় প্রতি ঘণ্টায় ১২ জন ফিলিস্তিনি নিহত হচ্ছেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit