মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব সাজেক আন্দোলনে প্রতিনিধিত্বের সংকট, বৈধতা যাচাইয়ে কমিটি সাজেক অবরোধ প্রত্যাহারে সমঝোতা হয়নি দাবি করে অব্যাহত রাখার ঘোষণা

৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের প্রস্তুতি সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৮৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ অক্টোবর) নগরীর উপশহরস্থ বিভাগীয় সমবায় কার্যালয়ের হলরুমে সিলেট বিভাগের ২৭টি সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।সিলেট সদর উপজেলার সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. জিয়াউল হক।

সভায় প্রধান অতিথি সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. জিয়াউল হক আগামী ৪ নভেম্বর শনিবার জাতীয় সমবায় দিবস পালনে সমবায় সমিতির সকল সভাপতি ও সাধারণ সম্পাদকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল করতে ও সংগঠনের সদস্যদের জীবনমান উন্নয়নে কাজ করার জন্য আহবান জানান। পাশাপাশি এলাকার বেকার যুব সমাজ ও নারীদের সমবায় সমিতিতে অন্তর্ভুক্তির জন্য পরামর্শ দেন।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের সহকারী নিবন্ধক মুহাম্মদ তানিম রহমান, জেলা সমবায় অফিসার চন্দন দত্ত, উপ-সহকারী নিবন্ধক মোহাম্মদ জামাল মিয়া, কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহবুবুর রহমান, হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, সিলেট টাউন কো- অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি অ্যাডভোকেট মইন উদ্দিন, কেন্দ্রীয় মৎস্য জীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন, বাংলাদেশ ব্যাংক ভোগ্যপণ্য সরবরাহকারী ও সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. মইন উদ্দিন।

কিউএনবি/অনিমা/১৭ অক্টোবর ২০২৩,/সকাল ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit