রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম

মাধবদীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৯৫ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মাধবদীতে ছোট মাধবদী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। উদ্বোধন করেন ছোট মাধবদী যুব সমাজের আহ্বায়ক মাহমুদুল হাসান শাহীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল ঘোষ। টুর্নামেন্টে পাঁচটি দল অংশগ্রহণ করে ছোট মাধবদী কিংস ও ছোট মাধবদী লায়ন্স ফাইনালে অবতীর্ণ হয়। ছোট মাধবদী কিংস ১-০ গোলে পরাজিত করে ছোট মাধবদী লায়ন্সকে। খেলায় এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীন বেগম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit