বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

গাজায় পানির জন্য হাহাকার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৬১ Time View

ডেস্কনিউজঃ অবরুদ্ধ গাজা উপত্যকায় পানির জন্য হাহাকার করছে লাখ লাখ মানুষ। অনেকেই প্রাণ বাঁচাতে পান করছেন দূষিত ও নোংরা পানি। গত আটদিন ধরে ইসরায়েল এক ফোঁটা পানিও সেখানে সরবরাহ করেনি। ফলে সৃষ্টি হয়েছে করুণ মানবিক পরিস্থিতি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েল ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে তিন হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

ইসরায়েলের জ্বালানিমন্ত্রী দাবি করেছিলেন, আজ সোমবার অবরুদ্ধ উপত্যকার দক্ষিণাঞ্চলে পানি সরবরাহ করা হবে। তকে গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো কোনো পানি সেখানে প্রবেশ করেনি। ফলে লাখ লাখ মানুষ পানি না খেয়ে আছেন, তাদের মধ্যে অনেক শিশু ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এখনো কোনো পানি প্রবেশ করেনি সেখানে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ আল বোজম বলেন, বাসিন্দারা দূষিত পানি পান করছে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

কিউএনবি/বিপুল/১৬.১০.২০২৩/ সন্ধ্যা ৭.১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit