মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৮০ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় দুর্যোগ গবেষণা প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা কেন্দ্র এবং ভূগোল ও পরিবেশ বিভাগের যৌথ উদ্যোগে আজ ১৬ অক্টোবর (২০২৩) সোমবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বিভাগীয় শিক্ষার্থীদের পোস্টার প্রদর্শনী এবং বিভাগীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং পোস্টার প্রদর্শনী পরিদর্শন করেন। দুর্যোগ গবেষণা প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় ভূগোল ও পরিবেশ বিভাগের ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, দিন দিন মানুষের সংখ্যা বৃদ্ধির ফলে আমাদের পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগ ও জান-মালের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। দুর্যোগ প্রশমনে প্রস্তুতি ও আগাম সতর্ক বার্তার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সঠিকভাবে নগরায়ন ও পরিবেশ সংরক্ষণে সকলকে সচেতন হতে হবে। উদ্ভাবনী ও গবেষণা কার্যক্রমের মাধ্যমে দুর্যোগ প্রশমন ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় ভূমিকা রাখতে তিনি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

এর আগে দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে ক্যাম্পাসে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit