রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’

মাটিরাঙ্গায় বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

জসীম উদ্দিন জয়নাল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১০০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ভুট্রা, সরিষা,সূর্যমূখী ও চিনাবাদাম ফসলের আবাদ বৃদ্ধির লক্ষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।সোমবার (১৬ অক্টোবর)সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের  অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্টানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।
মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন  অধিদপ্তর এর উপ-সহকারি কৃষি অফিসার মো.আমির হোসেন এর সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.জাকারিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।অন্যান্যর মাঝে মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.হুমায়ন কবির পাটোয়ারি,   উপ-সহকারি কৃষি অফিসার নূর মোহাম্মদ,উপ-সহকারি কৃষি অফিসার মো.রফিক মিয়া,উপ-সহকারি কৃষি অফিসার মো.হায়দার সহ উপজেলার বিভিন্ন দপ্তর এর কর্মকর্তা সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সবুজ আলী বলেন, এ বছর উপজেলায় ভুট্টা ২০০ জন, সরিষা ৪৫০  জন, সূর্যমূখী ৫০   চিনাবাদাম ২০ জন, ৭২০ জন কৃষকের মাঝে  প্রণোদনা কর্মসূচির বীজ এবং এবং রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন,বর্তমান কৃষি বান্ধব সরকার রাসায়নিক সারসহ সকল আধুনিক কৃষি  যন্ত্রপাতিতে ভর্তুকি প্রদান করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে হলে কোন জমি খালি রাখা যাবে না, প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের জন্য কৃষকদের এগিয়ে আসার আহবান জানান।

কিউএনবি/অনিমা/১৬.১০.২০২৩/দুপুর ২.৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit