রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

‘চলো বাংলাদেশ কনসার্ট’ অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২১৪ Time View

বিনোদন ডেস্ক : গ্রামীণফোনের আয়োজনে আগামী ২০ অক্টোবর রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘চলো বাংলাদেশ কনসার্ট’ শিরোনামে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। এখানে সুরের ঝঙ্কার নিয়ে হাজির হবেন সবার প্রিয় গায়কেরা।

এখানে গান পরিবেশনা করবেন, ওয়ারফেজ, আর্টসেল, ক্রিপটিক ফেইট, নেমেসিসের মতো দেশের জনপ্রিয় ব্যান্ড এবং সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, প্রীতম হাসান, রাফা ফিচারিং হাসান, পান্থ কানাই, ব্ল্যাক জ্যাং, আনিকা ও ডোরা। জানা গেছে, কনসার্টটির রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। গ্রামীণফোন নম্বর দিয়ে মাইজিপি অ্যাপ থেকেই করা যাচ্ছে রেজিস্ট্রেশন। খোলা মাঠে এই আয়োজন উপভোগ করার জন্য অপেক্ষার প্রহর গুনছেন গানপ্রেমীরা।

কনসার্টটির বিষয়ে জানা গেছে, এই আয়োজন শুরু হবে আগামী ২০ অক্টোবর বিকাল ৪টা ২০ মিনিটে। দর্শকদের জন্য গেট খুলে দেয়া হবে ২টা ৪৫ মিনিটে। আর গেট বন্ধ হয়ে যাবে ৭টা ৩০ মিনিটে। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit