রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মাটিরাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৭৭ Time View
জসীম উদ্দীন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি,র মাটিরাঙ্গায় ইমাম-ওলামা পরিষদের ব্যানারে বিভিন্ন ইসলামী সংগঠনের  উদ্যােগে দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনী মাজলুম জনগনের পক্ষে সংহতি প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর)বিকেল ৫টার দিকে মাটিরাঙ্গা উপজেলা  ইমাম-ওলামা পরিষদের ব্যানারে বিভিন্ন ইসলামী সংগঠনের  উদ্যােগে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে সংহতি প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা সম্মিলিত ইসলাম প্রচার সংস্থার সাধারন সম্পাদক মো.রহিম উল্যাহ এর সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব হাফেজ মাও.কারী হারুন উর রশীদ আজিজী।

এসময় মাটিরাঙ্গা ইসলাম ও ওলামা কল্যাণ সমিতির সভাপতি ও মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী সলিম উল্লাহ,মাও: ইলিয়াছ আমিনী, মো.আলাউদ্দীন আল হেলাল, মুফতি আ:হান্নান, মাও: আখতারুজ্জামান ফারুকী, গোমতি শাহী জামে মসজিদ এর খতিব মুফতি শামীম হোসেন ফারুকী,মাও:আ:জলিল বক্তব্য রাখেন।

বক্তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বলেন, ফিলিস্তিনিরা নিজ ভূমিতে পরাধীন জীবন কাটাচ্ছে। খাদ্য, পানি, বিদ্যুৎহীন গাজা মৃত্যুকূপে পরিণত হয়েছে। ফিলিস্তিনের মুসলমানদের ওপর নির্মম নির্যাতন ও হত্যায় দায়সারা বক্তব্য দেওয়া ছাড়া জাতিসংঘ কিছুই করছে না। যুগ যুগ ধরে চলা ইসরায়েলি দখলদারিত্ব, গণহত্যা, বর্বরতায় নির্লজ্জ সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো প্রমাণ করেছে, তাদের মুখে মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীনতার কথা ভণ্ডামি ছাড়া কিছুই নয়।

ফিলিস্তিনি ভূমি থেকে ইসরায়েলের দখলদারিত্বের অবসানই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরাইলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ফিলিস্তিনি মুসলমানদের ওপর বর্বরোচিত ইসরাইলি হামলা বন্ধের আহ্বান জানিয়ে মহান আল্লাহর দরবারে ফিলিস্তিনি মুসলমানদের জন্য মুনাজাত ও দোয়া করা হয়। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit