শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

চোখ দিয়ে পানি পড়ছে? সমস্যা ও সমাধান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৯৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অনেক সময় দেখা যায় অফিসে বা ঠাণ্ডা রুমে বসে কাজ করতে করতে হঠাৎ করেই চোখ চুলকাতে শুরু করে। আবার দেখা যায় চুলকানোর পাশাপাশি অনবরত চোখ দিয়ে পানি পড়তে থাকে।

তবে এর কারণ কিন্তু হতে পারে অফিসের বা ঘরের এসি। শুনতে অবাক লাগলেও বিষয়টি কিন্তু সত্যি। অফিসে দিনে আট থেকে দশ ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরেই থাকতে হয় অনেককে। দীর্ঘ সময় ধরে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকলে চোখের গুরুতর সমস্যা দেখা দিতে পারে।

শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র বাতাসের আর্দ্রতা শুষে নেয়। বদ্ধ ঘরে দীর্ঘ সময় এসি চললে বাতাসে আর্দ্রতার পরিমাণ একেবারে কমে যেতে পারে। আর বাতাসের আর্দ্রতা কমে গেলে তার প্রভাব পড়ে চোখের উপর। বিজ্ঞানের ভাষায় একে বলে ‘ইভাপোরেটিভ ড্রাই আইজ’।

চোখের পাতায় থাকে কয়েকটি গ্রন্থি যেগুলি থেকে জলীয় পদার্থ ক্ষরিত হয়। স্নেহপদার্থেরও ক্ষরণ হয়। দীর্ঘ সময় ধরে এসিতে থাকলে চোখের পাতায় থাকা এই লিপিড উৎপাদক গ্রন্থিগুলিও ক্ষতিগ্রস্ত হয়। এর প্রভাব পড়তে পারে অশ্রুগ্রন্থির উপরেও। সব মিলিয়ে চুলকাতে থাকে চোখ। তার উপর দীর্ঘক্ষণ স্ক্রিন টাইম সমস্যা আরও বাড়িয়ে দেয়।

ড্রাই আইজ এর লক্ষণ কি কি

১) ড্রাই আইজ এর একটি লক্ষণ হল মাঝেমাঝে দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া।

২) কোনও কারণ ছাড়াই চোখ থেকে অনবরত পানি পড়া। চোখ থেকে পানি পড়ার অর্থ হল ‘টিয়ার ফিল্ম’ চোখকে আর্দ্র রাখতে পারছে না। এই সমস্যাও কিন্তু ড্রাই আইজ-এর কারণে হয়।

৩) চোখের ক্লান্তিও কিন্তু এর একটি লক্ষণ। এই সময় চোখ খুলে রাখতেই কষ্ট হয়।

৪) চোখে আলো পড়লেও সমস্যা হয়। মাঝে মাঝে রাতে কোনও কিছু দেখতে বা রাতে গাড়ি চালাতে সমস্যা হয়। এ ক্ষেত্রেও সতর্ক হওয়া জরুরি।

৫) সারাক্ষণ চোখে কিছু ঢুকেছে মনে হয়। এটাও ড্রাই আইজের সমস্যা হতে পারে।

ড্রাই আইজের সমাধান

১) ধুলাবালি থেকেই সংক্রমণ ছড়াতে পারে। সেই কারণে চোখ সব সময়ে পরিষ্কার রাখা প্রয়োজন। বাইরে থেকে ফিরে ভাল করে চোখ ধুয়ে নিতে হবে। চোখে-মুখে পানি দেওয়ার আগে ভাল করে ত্বক পরিষ্কার করে নিন।

২) চোখে লেন্স ব্যবহার করেন? দীর্ঘ সময় লেন্স পরে থাকলেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকরা জানান, দিনে ৫-৬ ঘণ্টার বেশি লেন্স পরে না থাকাই ভাল।

৩) মাঝেমাঝে চোখে গরম ভাব দিতে পারেন। চোখ শুষ্ক হয়ে গেলে কিন্তু এই পদ্ধতি বেশ কাজে দেয়। দিনে দুই থেকে তিন বার চোখে কাপড়ের হালকা গরম শেঁক দিতে পারলে আরাম পাবেন।

৪) দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে না থাকাই ভাল। অফিসে থাকলেও মাঝেমাঝে বিরতি নিন। বাড়ি ফিরে খুব প্রয়োজন না হলে মোবাইল ঘাঁটবেন না। এতে ভাল থাকবে চোখ।

৫) সারা দিনে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া প্রয়োজন। পানি খেলে শরীর আর্দ্র থাকে। এ ছাড়াও তরমুজ, শসার মতো পানিযুক্ত ফল বেশি করে খান। এতে শরীরে পানির ঘাটতি তৈরি হবে না।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit