বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম সিরাজকে (৫৪) কে রবিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারি পরোয়ানামূলে (ওয়ারেন্ট) টিএ রোডের তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে সদরথানা পুলিশ।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসাইন জানান, সিরাজুল ইসলামের বিরুদ্ধে মোট ১১টি মামলা চলমান। এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা থাকা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হবে।