রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

যামিনীপাড়া বিজিবির জোন কমান্ডার কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্টিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১১২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশ বর্ডার গার্ড যামিনী পাড়া জোন ২৩ বিজিবি সীমান্ত সূরক্ষার পাশাপাশি সীমান্ত এলাকায় পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে যাচ্ছে এর ধারাবাহিকতায় শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের আওতায় যামিনী পাড়া জোন ২৩ বিজিবি কর্তৃক বঙ্গবন্ধু স্বাধীনতা এবং বাংলাদেশ বিষয়ক জোন কমান্ডার কুইজ প্রতিযোগীদের  পুরুস্কার,  শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সকালের দিকে যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় মাঠে যামিনীপড়া ব্যাটালিয়ন আয়োজিত বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ বিষয়ক ‘জোন কমান্ডার’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলেদেন যামিনী পাড়া জোন  ২৩ বিজিবি,র জোন কমান্ডার লে. কর্ণেল আলমগীর কবির, পিএসসি।
অনুষ্ঠানে তবলছড়ি ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুইয়া, তাইন্দং ইউপি চেয়ারম্যান মো. পেয়ার আহম্মেদ মজুমদার, বড়নাল ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াছ, তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক, ছাত্র অভিভাবক মো. লোকমান হোসেন, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী স্বপ্নীল লিজা শান্তা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী মুরাদ হোসেন সায়েম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময়, যামিনী পাড়া জোন ২৩ বিজিবি,র  মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আশিকুর রহমান, যামিনী পাড়া জোন ২৩ বিজিবি,র  সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন,  উপ পরিচালক মোঃ জাহিদুল ইসলাম, যামিনী পাড়া জোনের প্রধান সহকারি মো. মামুন,  তবলছড়ি ইউপি চেয়ারম্যান মো.আবুল কাশেম ভূইঁয়া, বড়নাল ইউপি চেয়ারম্যান মো.ইলিয়াছ,তাইন্দং ইউপি চেয়ারম্যান মো.পেয়ার আহম্মেদ মজুমদার তবলছড়ি টিকে উচ্চ বিদ্যালয়ে মো.আব্দুল হক, তাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রেজাউল করিম সরকার, সহ  নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী অভিভাবক , গনমাধ্যমকর্মী, হেডম্যান-কার্বারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, স্বাধীনতা দিবস উপলক্ষে ২০২৩ সালের ২৩ মার্চ যামিনীপাড়া জোনের আওতাধীন ছয়টি মাধ্যমিক ও একটি উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৬শ ৮২ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৫৪জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। এরমধ্যে মধ্যে ১০জন শিক্ষার্থীকে দুই বছরের ও ৪৪জন শিক্ষার্থীকে এক বছরের শিক্ষা প্রতিষ্ঠানের বেতনের অর্থ পুরস্কার, ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের সাটিফিকেট   প্রদান করা হয়। 
প্রধান অতিথি,র বক্তব্যে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর জোন কমান্ডার লে. কর্নেল আলমগীর কবির পিএসসি বলেছেন, শিক্ষার্থী, শিক্ষক  ও অভিভাবক এ তিনের সমন্বয়ে শিক্ষা ব্যবস্থায় একটা ভাল ফল এনে দিতে পারে। শিক্ষককে শ্রেণিকক্ষে সঠিক পাঠদানে আন্তরিক হতে হবে। শিক্ষার্থীদের কোচিং মুখী না করে বিদ্যালয়ে পাঠদান নিশ্চিত করতে হবে। প্রত্যেকটি শিক্ষার্থীকে ভালো মানুষ হতে হবে এজন্য তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবার থেকে নৈতিক শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীরা নৈতিক শিক্ষায় শিক্ষিত হলে দুর্নীতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। ডিভাইস আসক্তি থেকে শিক্ষার্থীদের দুরে রাখতে হবে।  যামিনীপাড়া জোন কমান্ডার লে. কর্নেল আলমগীর কবির আরো বলেন কো-কারিকুলাম অ্যাকটিভিটি সকলের মধ্যে সক্রিয় থাকতে হবে। পাশাপাশি খেলাধূলা করতে হবে। ভবিষ্যতেও জ্ঞানভিত্তিক এমন কুইজ প্রতিযোগিতা অব্যাহত রাখার ঘোষনা দেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit