স্পোর্টস ডেস্ক : ফর্মে ফেরার প্রত্যয় নিয়ে ব্যাট করছিলেন। বড় স্কোরের স্বপ্নও দেখিয়েছিলেন দর্শকদের। কিন্তু অর্ধশতক পূর্ণ করার পর ইনিংটাকে বেশি দূর নিতে পারলেন না বাবর আজম।
সতীর্থ রিজওয়ানকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ৮২ রান যোগ করেন বাবর। কিন্তু ৩০ তম ওভারে ব্রেক-থ্রু এনে দেন সিরাজ। ৩০ তম ওভারের চতুর্থ বলে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন পাকিস্তান অধিনায়ক।