রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

‘মিমি অনেকটা পোলাও মাংসের মতো’ বলার কারণ জানালেন আবির

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৬৬ Time View

বিনোদন ডেস্ক : প্রথমবার টালিউড তারকা মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এই প্রথম পূজায় হাত ধরাধরি করে পর্দায় আসছেন তারা।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় ‘রক্তবীজের’ নায়ক-নায়িকা হয়ে পর্দায় আসছেন আবির-মিমি। আপাতত এই ছবির জন্যই আলোচনায় রয়েছেন আবির-মিমি। 

সম্প্রতি মিমিকে নিয়ে আবিরের একটা মন্তব্য নিয়ে আলোচনা হচ্ছে। আবির বলেছেন, ‘মিমি অনেকটা পোলাও ও মাংসের মতো’। কিন্তু এমন কথা কেন বলেছেন আবির? এ বিষয়েই এক সাক্ষাৎকারে জবাব দিয়েছেন আবির চট্টোপাধ্যায়।

‘মিমি অনেকটা পোলাও ও মটনের মতো’ নিজের এই মন্তব্য প্রসঙ্গে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে আবির বলেন, আসলে পোলাও ও মাংসের সঙ্গে বাঙালির একটা আবেগ জড়িয়ে রয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই কথাটা বলা। আসলে একটা প্রশ্নে খাবারের তুলনা টানা হয়েছিল, সেকারণেই কথাটা বলেছিলাম। 

তিনি বলেন, এ বিষয়ে মিমির সঙ্গে কথাও হয়েছে আমার। ও বলেছে, যা বলেছ, বেশ করেছো। আসলে বন্ধু বা সহকর্মীর সঙ্গে খাবার তুলনা করাটা হয় রূঢ়। তবে একটা কথা বুঝতে হবে, আসলে খাবারের সঙ্গে তুলনা মানে সেই খাবারের আবেগ ও স্বাদ জড়িয়ে। আসলে তার সঙ্গে তুলনা করেছি।

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৩/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit