শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, প্রাণ হারালেন ৫০ হাজারেরও বেশি মানুষ কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক

৭ বছর ধরে আলাদা থাকছেন উইল স্মিথ ও জাডা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৩৫ Time View

বিনোদন ডেস্ক : এবার বিচ্ছেদের গুঞ্জনে নাম জড়াল উইল স্মিথ ও জাডা পিঙ্কেট স্মিথের। জানা গেছে, ২০১৬ সাল থেকেই আলাদা থাকছেন হলিউডের তারকা এই দম্পতি। এরপর সম্পর্কের টানাপোড়েন নিয়ে বেশ কয়েকবারই খবর চাউর হয়। তখন চুপ ছিলেন এই দম্পতি। এবার সেই গুঞ্জন ই সত্যি হলো।

‘পিপল ম্যাগাজিন’কে দেওয়া সাক্ষাৎকারে জাদা পিঙ্কেট স্মিথ জানিয়েছেন, উইল স্মিথের সঙ্গে তার বৈবাহিক জীবন মোটেও শান্তির ছিল না। দাম্পত্য কলহের মধ্যেই কাটছিল দিন। তাই তারা ২০১৬ সাল থেকেই আলাদা থাকছেন। যদিও তাদের আইনি বিচ্ছেদ এখনো হয়নি।

জাদা আরও জানিয়েছেন, যখন উইল স্মিথ ২০২২-এর অস্কারে কমেডিয়ান ক্রিস রককে চড় মারেন, তত দিনে তারা আলাদা হয়ে গেছেন। 

এমনকি সেই ঘটনাকে ভালোভাবে দেখেননি জাডা। তার কথায়, ‘প্রথমে ঘটনাটা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। মনে হয়েছিল এটা হয়তো অতিরঞ্জিত। পরে যখন উইল নিজের চেয়ারের দিকে হাঁটতে শুরু করেন, তখন বুঝতে পারি ঘটনাটা অতিরঞ্জিত নয়।’

আলাদা থাকলেও উইল স্মিথের পাশেই থাকবেন বলে জানান জাডা। ১৯৯৪ সালে উইল স্মিথ ও জাডা পিঙ্কেটের সাক্ষাৎ ঘটে। ১৯৯৭ সালে বিয়ে করেন তারা। তাদের সংসারে জাডেন স্মিথ ও উইলো স্মিথ নামে দুই সন্তান রয়েছে।

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৩/সকাল ১১:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit