শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আখাউড়া পৌরমেয়র এর ভগ্নিপতি ইসমাইল ভুইয়ার কুলখানি অনুষ্ঠিত 

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৩১১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার শ্যামনগর ( রুপ নগর) গ্রামের মরহুম মন্তাজ ভুইয়ার ছেলে ইসমাইল ভূইয়া এর কুলখানি শুক্রবার (১৩ অক্টোবর) তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। ইসমাইল ভুইয়া আখাউড়া পৌরসভার তিন তিন বারের নির্বাচিত সফল মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা তাকজিল খলিফা কাজল এর বড় বোনজামাই ও সাংবাদিক বাদল আহাম্মদ খান এর তালুই ও সার্ভেয়ার আমিন জুটন আহাম্মদ খান এর শ্বশুর। 
ইসমাইল ভুইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়। কুলখানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, বাংলাদেশ রিক্সা ভ্যান শ্রমিকলীগের আখাউড়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা দানিস খলিফা, আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ফোরকান আহাম্মদ খলিফা, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল , আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক ম্যানেজার কামাল আহাম্মদ খান, তহশিলদার কায়েস আহাম্মদ খান কাজল, সাংবাদিক সজল আহাম্মদ খান, সাংবাদিক বাদল আহাম্মদ খান, হান্নান মেম্বার,   গ্রামের প্রবীণ মুরুব্বীগণ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষক ও সুশীল সমাজের লোকজন, আত্মীয় স্বজন, তার পরিবারবর্গ ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।
কুলখানি অনুষ্ঠানে দিনরাত কঠোর পরিশ্রম করে সমাজের সকল শ্রেনীপেশার মানুষকে খুবই সুন্দরভাবে আপ্যায়ন করে সকলের মন জয় করেছেন মোবাশ্বের ভুইয়া, মহসিন ভুইয়া, মোঃ নাজমুল হাসান ভুইয়া, শাহিন কবির, কাউন্সিলর এনাম খাদেম, কাউন্সিলর শিপন হায়দার, সার্ভেয়ার আমিন জুটন আহাম্মদ খান প্রমুখ। উল্লেখ্য যে, ইসমাইল ভুইয়া দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৭০ বছর বয়সে গতি সোমবার  (৯ অক্টোবর) রাত ২ টা ৫৫ মিনিট সময়ে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

কিউএনবি /অনিমা/১৩.১০.২০২৩/সন্ধ্যা ৭:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit