শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

‘ফিলিস্তিন জিন্দাবাদ’ স্লোগানে উত্তাল পল্টন-বায়তুল মোকাররম এলাকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৯৩ Time View

ডেস্কনিউজঃ ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের ওপর অবৈধ দখলদার ইসরায়েলিদের আগ্রাসন বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর পল্টন-বায়তুল মোকাররম এলাকা। রাজধানীর বিভিন্ন মসজিদ থেকে জুমার নামাজ শেষ করে মিছিলে মিছিলে পল্টনে সমবেত হন মুসল্লিরা।আজ (শুক্রবার) বাদ জুমা ইউনাইটেড মুসলিম উম্মাহর ব্যানারে বিক্ষোভ সমাবেশে পল্টনে জড়ো হতে থাকেন মুসল্লিরা।

বিক্ষোভে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, আমরা যে কোনো মূল্যে ফিলিস্তিনিদের শান্তি-নিরাপত্তার আহ্বান জানাচ্ছি। আমেরিকাসহ যেসব দেশ দখলদার ইসরায়েলিদের অনৈতিকভাবে সহযোগিতা করছে তাদের সরে আসার আহ্বান জানাচ্ছি। অনতিবিলম্বে ফিলিস্তিনকে একটি পৃথক রাষ্ট্র হিসেবে স্বকৃতি দেওয়ার আহ্বান জানাই।

তারা বলেন, দখলদার ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের ওপর যে নির্মম অত্যাচার চালাচ্ছে তা বৈশ্বিক মানবিক বিপর্যয়। আমরা ইসরায়েল সরকারসহ তার মদদদাতাদের স্পষ্ট বলতে চাই— অবিলম্বে ফিলিস্তিনিদের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এর কড়া মূল্য দিতে হবে। বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাচ্ছে।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘নেতানিয়াহুর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘ইসরায়েলিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, দখলদারদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ‘আমরা সবাই রাসুল সেনা, ভয় করি না বুলেট বোমা’ স্লোগান দিচ্ছিলেন।

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিলে যারা অংশ নিয়েছেন তাদের অনেকের হাতে ছিল ফিলিস্তিনের জাতীয় পতাকা।এর আগে বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজে সালাম ফিরিয়েই ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ বলে স্লোগান দিতে শুরু করেন তারা।

কিউএনবি /বিপুল/১৩.১০.২০২৩/ সন্ধ্যা ৬.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit