সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৮২ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি  : নরসিংদীতে জোড়া খুনের মামলায় জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে  গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় গ্রেপ্তারের  বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার। গোয়েন্দা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের বহিষ্কৃত নেতা সাদেকুর রহমানসহ জোড়া খুনের মামলায় আসামি ছিলেন জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ।

হত্যাকাণ্ডের পর থেকে তিনি গা ঢাকা দিয়েছিলেন। বৃহস্পতিবার ঢাকার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পরে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরে  তার দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদীর চিনিশপুরস্থ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয় বলে পুলিশ জানায়।গ্রেপ্তার কৃত আসামীকে কোর্টে প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানানো হয়।

কিউএনবি /অনিমা/১৩.১০.২০২৩/বিকাল ৫:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit