শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ইসরাইলে হামাসের আরও ১৫০ রকেট নিক্ষেপ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বাসিন্দাদের সরে যেতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে দখলদার ইসরাইল। তবে হামাস জানিয়েছে, ফিলিস্তিনিরা তাদের জন্মস্থান ছেড়ে কোথাও যাবে না। এ ছাড়া ইসরাইলের আল্টিমেটাম উপেক্ষা করে দেশটিতে আরও অন্তত ১৫০টি রকেট নিক্ষেপ করেছে সংগঠনটি।

এর আগে গত শনিবার (৭ অক্টোবর) ইসরাইলে হামলা চালানোর প্রথম দিনই কয়েক হাজার রকেট ছোড়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এর পর ইসরাইলের অভ্যন্তরে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সদস্যরা। জবাবে গাজায় ব্যাপক মাত্রায় বিমান হামলা শুরু করে ইসরাইল। গত ছয় দিন ধরে দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলছে। এতে অনেক লোক হতাহত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আজ শুক্রবার (১৩ অক্টোবর) জানিয়েছে, ইসরাইল যখন ভূমি থেকে অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে তখন ফের রকেট হামলা শুরু করেছে হামাস।

হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড জনিয়েছে, বেসামরিক নাগরিকদের বাস্তুচ্যুত ও লক্ষ্যবস্তু করার প্রতিক্রিয়ায় ইসরাইলের আশকেলন শহরের দিকে ১৫০টি রকেট ছোড়া হয়েছে।

এদিকে ইসরাইলের বিরুদ্ধে ইরাকের রাজধানী বাগদাদ ও জর্ডানে বিক্ষোভ হয়েছে। শিয়া নেতা মোক্তাদা আল সদরের আহ্বানে বাগদাদের তাহরির স্কয়ারে হাজার হাজার মানুষ হাজির হয়ে বিক্ষোভ করেন এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন।

একইভাবে ইসরাইল সীমান্তের দিকে বিক্ষোভ মিছিল করেছেন জর্ডানের শত শত নাগরিক। এর আগে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া শান্তি সম্ভব নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গত শনিবার থেকে এ পর্যন্ত ১১ জন স্বাস্থ্যকর্মী গাজায় নিহত হয়েছেন।

ইসরাইল প্রতিশোধ হিসেবে বিমান হামলা শুরু করার পর থেকে গাজায় এ পর্যন্ত ১৪০০ মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘ আজ শুক্রবার জানিয়েছে, অবরুদ্ধ গাজায় প্রায় সাড়ে চার লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

কিউএনবি /অনিমা/১৩.১০.২০২৩/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit