শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ইসরাইল থেকে ফিরলেন ২০০ ভারতীয় নাগরিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল থেকে একটি চার্টার্ড প্লেনে করে ২০০ ভারতীয় নাগরিক দেশে ফিরেছেন।

শুক্রবার সকালে তারা নয়াদিল্লিতে অবতরণ করেন বলে জানা গেছে। 

সম্প্রতি হামাস ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের মাঝে দেশে ফিরে আসতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে নয়াদিল্লি ‘অপারেশন অজয়’ নামে একটি উদ্যোগ শুরু করেছে।

কেন্দ্রীয় মন্ত্রী রাজিব চন্দ্রশেখর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইল-ফেরত নাগরিকদের স্বাগত জানান।
তাদের ফিরে আসা নিয়ে এক্সে বার্তা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

উচ্চশিক্ষা নিতে ইসরাইলে গিয়েছিলেন শুভাম কুমার। তিনি বলেন, ‘আমরা দেশের (ভারতের) কাছে কৃতজ্ঞ। বেশিরভাগ শিক্ষার্থী আতংকের মাঝে দিন কাটাচ্ছিলেন। আমরা ভারতের দূতাবাসের কাছ থেকে বার্তা পাই, যা আমাদের মনোবল বাড়ায়। আমাদের মনে হয়, দূতাবাস আমাদের পাশেই আছে, যা স্বস্তিদায়ক।’

ধারণা করা হয়, ইসরাইলে ১৮ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করছেন। পশ্চিমতীরে প্রায় ১২ জন ও গাজায় ৩-৪ জন ভারতীয় অবস্থান করছেন বলেও জানা গেছে।

কিউএনবি /অনিমা/১৩.১০.২০২৩/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit