রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

যে কারণে রাখির বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেন তনুশ্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : ফের খবরের শিরোনামে রাখি সাওয়ান্ত। এবার তার নামে এফআইআর করলেন মডেল তথা অভিনেত্রী তনুশ্রী দত্ত। তিনি ওশিওয়ারা পুলিশ স্টেশনে গিয়ে তার নামে অভিযোগ করলেন। জানালেন রাখি তাকে মানসিকভাবে হেনস্তা করেছেন।

তনুশ্রী এদিন তার বক্তব্যে আরও জানান, উনি আমাকে নিয়ে যা যা মন্তব্য করেছেন, সেগুলোর প্রত্যেকটার রেকর্ড বানিয়েছি আমরা। এবার ওকে আর ছাড়ব না। ওর নামে এই মামলা করলাম, এবার লড়াই শুরু হলো। জলদি উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে, আমি পুলিশকে সবটা জানিয়েছি।

কী নিয়ে তনুশ্রী ও রাখির ঝামেলা হয়েছিল? এই প্রসঙ্গে তিনি বলেন, হর্ন ওকে প্লিজ ছবির সময় ওরা রাখিকে সরিয়ে আমায় নিয়েছিল। এর পর নানা পাটেকরের জন্য আবার রাখিকে ছবিতে নেওয়া হয় আমাকে বাদ দিয়ে। এটা পুরোপুরি একটা প্ল্যান ছিল যাতে ওরা আমার নাম ব্যবহার করে পাবলিসিটি পেতে পারে। আমার সব চেক বাউন্স করিয়ে দিয়েছিল ওরা। গোটাটাই একটা প্ল্যান ছিল, আর রাখি এইটার অংশ ছিল।

অভিনেত্রীর কথায়, রাখির জন্য আমি অনেক মানসিক ও শারীরিক ট্রমার মধ্য দিয়ে গেছি। উনি আমার নামে যা যা বলেছিলেন, সেগুলো আমি নিতে পারিনি। প্রতি বছর রাখি কোনো না কোনো নতুন টপিক নিয়ে হাজির হন লাইম লাইটে থাকার জন্য। ওর জন্যই আমার বদনাম হয়েছে, রেপুটেশন খারাপ হয়েছে। ওর জন্যই আমার বিয়ে হয়নি।

কিন্তু ২০১৮ সালের ঘটনার জন্য এখন কেন এফআইআর করলেন তিনি? তনুশ্রীর কথায়, আমি নানা পাটেকরের নামে ২০০৮ এবং ২০১৮ সালে কেস করেছি। ২০১৮ সালে রাখি ওর নোংরা এবং সস্তা মানের ভিডিও বানিয়ে আমায় অসুস্থ করে দিয়েছিলেন। আমি এবার ফিরে এসেছি। এবার আমি পদক্ষেপ নেব এবং দেখব যাতে উনি ওর সব কাজের জন্য শাস্তি পান।

তনুশ্রী তার বক্তব্যে জানান যে, তিনি রাখি সাওয়ান্তের বানানো ভিডিও দেখে রোজ কাঁদতেন। তার মতে, গোটা ইন্ডাস্ট্রির সামনে রাখি তার ইমেজ নষ্ট করে দিয়েছেন। ওর মিথ্যে অভিযোগের জন্য আমেরিকায় গিয়ে কাজের চেষ্টা করতে হয় তনুশ্রীকে। এমনটাই দাবি করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২৩,/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit