বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বিসিবি একাদশ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নতুন ভূমিকায় দিল্লিতে ফিরলেন অমিত মিশ্র উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক

গাজায় পানির তীব্র সংকটে সাড়ে ৬ লাখ বাসিন্দা: জাতিসংঘ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল-হামাস সংঘাতে গাজায় সাড়ে ছয় লাখ ফিলিস্তিনি পানির তীব্র সংকটে রয়েছেন। এমনটি জানিয়েছে জাতিসংঘ। গেল শনিবার হামাস ইসরায়েলে হামলা চালায়। জবাবে ইসরায়েল গাজায় পাল্টা হামলা চালায়। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের দপ্তর বলছে, শনিবার থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের বোমা হামলায় হাজার খানেক বাড়ি মাটিতে মিশে গেছে। অনেক অঞ্চলে বাসিন্দারা পানি, জ্বালানি ও চিকিৎসা সহায়তা সরবরাহের তীব্র সংকটে ভুগছেন।

এটি আরও বলছে যে, আরও ৫৬০ হাউসিং ইউনিট বাজেভাবে ক্ষতিগ্রস্ত এবং বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। অন্তত ১২ হাজার ৬০০ বাড়ি ইসরায়েলি হামলায় স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটি বলছে, তীব্র জ্বালানি সংকট এবং চিকিৎসা সামগ্রীর সরবরাহের অভাবে গাজায় ১৩টি হাসপাতালের সবকটিই আংশিকভাবে চালু আছে।  

এটি আরও বলছে যে, ইসরায়েল এই উপত্যকায় অবরোধ আরোপ করায় পানির সরবরাহ কমে গেছে। এতে ২৩ লাখ লোকের  মধ্যে ৬ লাখ ৫০ হাজার লোক পানির তীব্র সংকটে পড়েছেন। গাজায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। দুর্গন্ধযুক্ত বর্জ্য রাস্তায় ফেলা হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য বিপদ ডেকে আনছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় নিহত বেড়ে এক হাজার ৩৫৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৬ হাজার ৪৯ জন।  

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit