শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

হাউমাউ করে কেঁদে উঠলেন শ্রেয়া ঘোষাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৬১ Time View

বিনোদন ডেস্ক : ক্রমাগত চোখের কোণ ভিজে যাচ্ছে। চেষ্টা করেও নিজেকে সামলাতে পারছিলেন না। হাউমাউ করে কেঁদে উঠলেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। ধুয়ে যাচ্ছে তার মেকআপ। সেদিকে ভ্রূক্ষেপ নেই তার। তবুও কেঁদেই চলেছেন। তবে এ কান্না কষ্টের নয়, আনন্দের, সঙ্গীতের বিমূর্ততার।

‘ইন্ডিয়ান আইডল’-এর নতুন আসরে বিচারকের আসনে বসেছেন শ্রেয়া ঘোষাল। সেখানে হাজির হয়েছিলেন দৃষ্টিশক্তিহীন এক প্রতিযোগী। তার কণ্ঠে ওঠে লতা মঙ্গেশকর ও উদিত নারায়ণের ‘লাগান’ ছবির সেই আইকনিক ‘ও পালনহারে’ গান। প্রতিযোগীর সুরেলা কণ্ঠ, তার জেদ, হার না মানার অদম্য প্রয়াস দেখে নিজেকে ধরে রাখতে পারেননি শ্রেয়া। মুহূর্তেই কেঁদে ফেলেন তিনি। শ্রেয়ার ওই কান্নায় যোগ দিয়েছেন সহ বিচারক বিশাল দাদলানীও, আর অনুরাগীরা তো রয়েছেনই।

এর আগে ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারক ছিলেন নেহা কক্কর। মাঝেমধ্যেই প্রতিযোগীর দুঃখে ‘সমব্যথী’ হয়ে কাঁদতে দেখা যেত তাকে। যদিও ক্রমাগত কান্নার কারণে নেহা কক্করকে নিয়ে একাধিকবার ট্রল হয়েছে। তবে শ্রেয়ার ক্ষেত্রে তেমনটা ঘটেনি। যে মানুষটাকে কোনোদিন এভাবে ভেঙে পড়তে দেখা যায়নি তাকে প্রথমবার এভাবে কাঁদতে দেখে দিশেহারা সকলেই। প্রসঙ্গত, দৃষ্টিশক্তিহীন সেই প্রতিযোগীর নাম ছিল মেনুকা। প্রথম গানেই ভক্তদের তো বটেই, বিচারকদের মনও জয় করে নিয়েছেন তিনি। আগামী দিনে কতদূর পৌঁছাবেন এই প্রতিযোগী এখন সেটাই দেখার পালা।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit