শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

রোনালদিনহো আসছেন ঢাকায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো ১৮ অক্টোবর ঢাকায় আসছেন। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত ফেসবুকে নিজস্ব ভেরিফায়েড পেজে এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ৩ জুলাই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে ঢাকায় নিয়ে এসেছিলেন শতদ্রু দত্ত। 

তিনি জানিয়েছেন, রোনালদিনহোও এবার ঢাকায় এসে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা করবেন। ফেসবুকে শতদ্রু দত্ত লিখেছেন, ‘আমার সোনার বাংলা’…আমরা আসছি এবং এবার অবশ্যই বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করব, যদি তিনি সময় দিতে পারেন।’ 

শতদ্রু দত্ত গণমাধ্যমকে জানিয়েছেন, ‘১৮ অক্টোবর দুপুরে রোনালদিনহো ঢাকায় অবতরণ করবেন। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা করবেন রোনালদিনহো। ১৯ অক্টোবর রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে রোনালদিনহো ঢাকা ছাড়বেন।’ ঢাকা ছাড়ার আগে একটি স্পনসর প্রতিষ্ঠানের সঙ্গেও রোনালদিনহো বসবেন বলে জানিয়েছেন তিনি।

৪৩ বছর বয়সি এই স্ট্রাইকার রোনালদিনিহকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের কাতারে রাখা হয়। পিএসজি, বার্সেলোনা ও এসি মিলান মাতানো সাবেক এই মিডফিল্ডার দুবার ফিফা বর্ষসেরা হওয়ার পাশাপাশি একবার ব্যালন ডি’র জিতেছেন। বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ। 

বার্সার জাগরণের নেপথ্যে রোনালদিনিওর ভূমিকাকে বড় করে দেখেন ক্লাবটির কিংবদন্তি লিওনেল মেসি। এসি মিলানের হয়েও সিরি আ জিতেছেন রোনালদিনিও। পেশাদার ফুটবলে ২০১৫ সালে সর্বশেষ ম্যাচ খেলেন তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit