শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

যে কারণে হামাসকে ‘সন্ত্রাসী’ বলে না বিবিসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ না করায় যুক্তরাজ্যে প্রশ্নের মুখোমুখি হয়েছে বিবিসি। ইসরায়েলের ঘনিষ্ট মিত্র যুক্তরাজ্য। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীরা কঠোর সমালোচনার পাশাপাশি বিবিসির নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন।

লেবার পার্টির নেতা স্যার কেয়ার স্টারমার বলেছেন, ইসরায়েল-হামাস যুদ্ধের প্রতিবেদনে বিবিসি কেন ওই শব্দ (সন্ত্রাসী) ব্যবহার করছে না তার ব্যাখ্যা দিতে হবে। অপরদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি এবং সংস্কৃতিমন্ত্রী লুসি ফ্রেজার বিবিসির নীতি সংশোধনের আহ্বান জানিয়েছেন।

তবে গতকাল বুধবার এক লেখায় এই সমালোচনার ব্যাখ্যা দিয়েছেন বিবিসির ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এডিটর জন সিম্পসন। বিবিসির প্রতিষ্ঠাকালীন নীতি উল্লেখ করে তিনি জানান, নীতিগত কারণেই বিবিসি কাউকে সন্ত্রাসী বলতে পারে না। কাউকে সন্ত্রাসী বলার অর্থ হচ্ছে আপনি পক্ষ নিচ্ছেন। এটি একটি চাপিয়ে দেওয়া শব্দ, যা মানুষ এমন কোনো সংগঠন সম্পর্কে বলে যা তারা নৈতিকভাবে অপছন্দ করে।

তিনি আরও লেখেন, কে ভালো আর কে খারাপ এটি বলা বিবিসির কাজ নয়। যুক্তরাজ্য কিংবা অন্য কোনও দেশের সরকার হামাসকে যদি কখনো ‘সন্ত্রাসী’ বলে, বিবিসি সেটা তাদের প্রতিবেদনে উল্লেখ করে মাত্র।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit