সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

মনোনয়ন ফরম উত্তোলন করলেন বিএনপি প্রার্থী মতিন

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ Time View

স্পোর্টন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার খায়রুল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন- কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সভাপতি এসএমএ খালিদ, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহর আলী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, কালিহাতী পৌর বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার সহিদুর রহমান সিদ্দিকী, এলেঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শাফি খান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit