বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন ধানমন্ডিতে ভবনে আগুনের ঘটনায় যা বললো ফায়ার সার্ভিস চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

একসঙ্গে ৫ সন্তান জন্ম দিলেন মনসুরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসাথে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন এক নারী। তবে ভূমিষ্ঠ হওয়া নবজাতকদের ওজন কমসহ জটিলতার কারণে এনআইসিইউতে রাখা হয়েছে। তাদের মা মনসুরার অবস্থা ভালো আছে। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে হাসপাতালটির গাইনি ওয়ার্ডে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম হয় ১ ছেলে ও ৪ মেয়ে শিশুর।

গাইনি ওয়ার্ডের ইউনিট ৬ এর প্রধান অধ্যাপক ডা. সুলতানা আফরোজ শিলার তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন বাচ্চাদের মা। ইউনিটের ডিউটিরত চিকিৎসক ডা. মাশরিমা মোরশেদ মিশি জানান, সকালে লেবার ওয়ার্ডে ভর্তি হয় মনসুরা। পরে নরমাল ডেলিভারির মাধ্যমে পাঁচটি সন্তান প্রসব করেন তিনি। মা-র অবস্থা ভালো থাকলেও পাঁচটি নবজাতকে এনআইসিইউতে রাখা হয়। সেখানে এক মেয়ে নবজাতক মারা গেছে।

তিনি আরও জানান, ৫টি বাচ্চারই প্রতিজনেরই ওজন এক কেজিরও কম। যেখানে আড়াই কেজি স্বাভাবিক ওজন। কাজেই বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক। নরসিংদীর শিবপুরের বান্ধারদিয়া গ্রামের সিএনজি অটোরিকশাচালক আমির উদ্দিন মামুনের স্ত্রী মনসুরা আক্তার (২১)। তার বাবার বাড়ি একই উপজেলার নিনগাও গ্রামে। আড়াই বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের।

নবজাতকদের মা গৃহিণী মনসুরা আক্তার জানান, এটি তার প্রথম প্রসব। ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। গতকাল নিয়মিত চেকআপের জন্য শিবপুরের একটি ক্লিনিকে যান। সেখান থেকে তাদের বলা হয়, তার গর্ভে ৫টি নবজাতক রয়েছে। তাদের ঢাকায় এসে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন। সে জন্য আজ বৃহস্পতিবার সকালে তারা ঢাকায় আসার জন্য পূর্বপরিকল্পনা করে রাখেন। তবে ভোরে মনসুরার প্রচণ্ড ব্যথা শুরু হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

তার স্বামী মামুন জানান, রাস্তায় গাড়িতে অবস্থার অবনতি হতে থাকে। এরপর সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেলে পৌঁছানোর পর চিকিৎসকরা ৫টি বাচ্চার নরমাল ডেলিভারি করেন। তবে ৫ নবজাতকেরই ওজন খুবই কম। তাদের এনআইসিইউতে রেখেছেন চিকিৎসকরা। তবে সন্তানদের মায়ের অবস্থা ভালো আছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit