বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন ধানমন্ডিতে ভবনে আগুনের ঘটনায় যা বললো ফায়ার সার্ভিস চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

রবিবার এক মিনিট শব্দহীন থাকবে ঢাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : শব্দদূষণ রোধে আগামী ১৫ অক্টোবর (রবিবার) সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ঢাকা শহরের ১১টি পয়েন্টে অবস্থান নিয়ে সারা ঢাকায় এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন করতে যাচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ‘শব্দদূষণ বন্ধ করি, নীরব মিনিট পালন করি’ স্লোগান সামনে রেখে এই কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বিষয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এসব কথা জানান। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মিজানুর রহমান (এনডিসি)।

সংবাদ সম্মেলনে সচিব জানান, সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শব্দসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে শব্দদূষণ বন্ধ করি, নীরব মিনিট পালন করি স্লোগানে ঢাকা শহরে আগামী ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন করা হবে।

এ কর্মসূচি সফল করতে ঢাকা শহরের ১০টি গুরুত্বপূর্ণ স্থান যথা: সচিবালয়ের পাশে ওসমানী মিলনায়তনের সামনে, শাহবাগ মোড়, উত্তরা, বিদ্যাসরণি মোড় মিরপুর-১০ নম্বর গোলচত্বর, গাবতলী, মগবাজার, মহাখালী, গুলশান-১, কমলাপুর বৌদ্ধমন্দির ও যাত্রাবাড়ী চৌরাস্তায় ১৫ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ মন্ত্রণালয়ের অধীন দফতর/সংস্থার কর্মকর্তা বা কর্মচারী, স্কুল- কলেজের স্কাউট সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দফতর/সংস্থার কর্মকর্তা বা কর্মচারী, ট্রাফিক পুলিশ ও পরিবহন মালিক সমিতির সদস্যরা ব্যানার, ফেস্টুনসহ উপস্থিত থেকে মানববন্ধন করবেন।

এ সময় তারা গাড়ি চালকদের মধ্যে শব্দসচেতনতামূলক লিফলেট, স্টিকার বিতরণ করবেন এবং ওই সময় এক মিনিট হর্ন বাজানো থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাবেন। তিনি জানান, ১৫ অক্টোবর একই সময়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্ত মন্ত্রী, উপমন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সচিবালয়ের পাশে ওসমানী স্মৃতি মিলনায়তসহ ১১ টি স্থানে উপস্থিত থাকবেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit