বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

নোয়াখালীতে মাদক সেবনের দায়ে এক নারী সহ ৩ ব্যক্তির কারাদন্ড  

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৬৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় ই্য়াবা সেবনের দায়ে এক নারীকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে একশত টাকা অর্থদন্ড করা হয়। দন্ডপ্রাপ্ত ফারহানা খানম টুপুর (৩০) নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদী এলাকার বাসিন্দা।বুধবার (১১ অক্টোবর) বিকেলের দিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.বায়েজীদ-বিন-আখন্দ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদী এলাকায় অভিযান চালায় মাদক বিরোধী টাস্কফোর্স। সেখানে ইয়াবা সেবন করার সময় টুপুর নামে এক নারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বায়োজিদ বিন আখন্দ শুনানি শেষে ওই নারীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন । অর্থদণ্ড অনাদায় আরো দুই দিন বিনাশ্রম  কারাদন্ড প্রদান করেন । যাহার ভ্রাম্যমাণ আদালতের মামলা নম্বর ৩৮/২০২৩।

অপরদিকে, গাঁজা সেবনের দায়ে জেলার সোনাইমুড়ী উপজেলা তিন ব্যক্তিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলার বারগাঁও ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.শাহিন মিয়া এ  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ৩০ গ্রাম ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে উপজেলার বারগাঁও ইউনিয়নের রশিদ মিয়ার নতুর বাড়ির মৃত কবির উদ্দিনের ছেলে বাবুল মিয়াকে (৪৮) ১৫ দিনের বিনাশ্রম কারাদান্ড ও ২শত টাকা অর্থদন্ড প্রদান করে। একই ইউনিয়নের মিলন মিয়ার ছেলে রমযান আলী রুবেলকে (৩২) দুই মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ দুইশত টাকা অর্থদন্ড করা হয়। উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজর গ্রামের কোব্বাত মিয়ার ছেলে মো.মানিককে (৪০) ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা অর্থদন্ড প্রদান করে।  

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৩,/সকাল ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit