শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ব্যস্ত সময় পার করছেন দুর্গাপুরের মৃৎশিল্পিরা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৭০ Time View

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : আগামী ২০ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। শিশির ভেজা দূর্বা ঘাসের ওপর ঝরে পড়া বকুল ফুল কুড়ানোর সময়টাতে মাতৃবন্দনায় মিলিত হবেন মাতৃভক্তবৃন্দ সকলেই। ইতোমধ্যে শিল্পীদের দক্ষ হাতের ছোঁয়ায় পূর্ণরুপে ফোটে ওঠছে দৃষ্টি নন্দন অধিকাংশ প্রতিমা। সারা দেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরেও চলছে প্রতিমা গড়ার কাজ। এ কাজে খুবই ব্যস্থ সময় পার করছেন স্থানীয় মৃৎশিল্পীরা।

এ নিয়ে বিভিন্ন মৃৎশিল্পিরা যুগান্তর কে জানান, দেবী দূর্গা আসছেন অন্ধকার আচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করতে। ঢাক, ঢোল, শংখ ধ্বনী আর উলুধ্বনী দিয়ে দেবী দূর্গাকে বরন করে নেয়ার অধির আগ্রহে অপেক্ষা করছে ভক্তরা। নিজেদের মনের মতো করে প্রতিমার নকশায় নিজেকে সেরা শিল্পী হিসেবে তুলে ধরতে দিন রাত পরিশ্রম করে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় প্রথা অনুযায়ী ২০ অক্টোবর থেকে শারদীয় দূর্গোৎসবের আয়োজন শুরু হবে। প্রতি বছর মহাআনন্দ উৎসবের মধ্য দিয়ে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকলেও কোভিড-১৯ এর কারনে গত দু‘বছর বাংলাদেশে ভালোভাবে এ পূজা উপভোগ করা যায়নি। এবার পুর্বথেকেই আয়োজন শুরু হওয়ায় ভক্তদের মধ্যে বেশ আনন্দ বিরাজ করছে।

স্থানীয় দশভুজা বাড়ীতে কর্মরত মৃৎশিল্পী নারায়ন চন্দ্র পাল জানান, আমি দীর্ঘ ২৭ বছর যাবত প্রতিমা তৈরীর কাজ করে আসছি, আমার বাপ, দাদারাও এ কাজে নিয়োজিত ছিলেন, তাদের উত্তরসুরী হিসেবে আমিও এই কাজ করছি। প্রতি মন্ডপের প্রতিমা তৈরী বাবদ ৩০ থেকে ৩৫ হাজার টাকা মুল্য গ্রহন করেন তিনি। উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা যুগান্তর কে বলেন, সরকারী নির্দেশনা মেনে দুর্গাপুর উপজেলায় এবার প্রায় ৬২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ উৎসব সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব বলেন, শারদীয় দুর্গাপূজার উৎসবকে সামনে রেখে শহরে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। ইতোমধ্যে সকল মন্ডিপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে সভা করেছি। আশা করছি কোনপ্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে পুজা সম্পন্ন করতে পারবো। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার রাজীব-উল-আহসান যুগান্তর কে বলেন, শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দুর্গাপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। প্রত্যেকটা পূঁজা মন্ডপে সরকারি বিধি মোতাবেক পুজা সম্পন্ন্যের জন্য নেতৃবৃন্দকে নিয়ে প্রশাসনের নির্দেশনা দেয়া হয়েছে। আইন-শৃঙ্খলার যেন কোন অবনতি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে পুলিশ ও আনসার বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। সকলের সহযোগিতা পেলে আশা করছি শারদীয় পুজা ভালো ভাবে সম্পন্ন করতে পারবো।

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit