বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

দুর্গাপুরে বিদ্যুৎপৃষ্টে শিক্ষকের মৃত্যু

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৯৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে মুস্তাফিজুর রহমান (৩২) নামের এক শিক্ষক। বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের বারমারি লক্ষিপুর গ্রামে এ দুঘর্টনা ঘটে। তিনি নেত্রকোনার একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন বলে জানা গেছে। নিহত মুস্তাফিজুর সদর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে ডোবায় মাছ ধরার জন্য নামেন মোস্তাফিজুর। এ সময় ডোবার পানি নিষ্কাষনের জন্য ইলেকট্রিক মটার বসান। পরে এই মটারের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পর্শ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, বৈদ্যুতিক মটারে সংযোগ দিতে গিয়ে মোস্তাফিজুর বিদ্যুৎপৃষ্ট হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit