শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

গাজায় বোমাবৃষ্টি, মধ্যপ্রাচ্যকে বদলে দেওয়ার প্রত্যয় নেতানিয়াহুর

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সম্পূর্ণ অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহতভাবে হচ্ছে এই বোমাবৃষ্টি। হামাসের রকেট হামলার পর সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে ইসরাইল। সেখানে পানি, বিদ্যুৎ, খাদ্যসহ সমস্ত সরবরাহ বন্ধ করে দিয়েছে ইহুদীবাদী দেশটি। 

গাজায় মারা গেছেন কমপক্ষে ৯৫০ জনের বেশি ফিলিস্তিনি। তবে ইসরাইলের সেনাবাহিনী দাবি করেছে ইসরাইলের ভেতরে হামাসের ১৫০০ সদস্যের মৃতদেহের সন্ধান পেয়েছে তারা। যদি তাদের এই দাবি সত্য হয়, তা হলে মোট নিহতের সংখ্যা ভয়াবহ। বিবিসি বলছে, নিহতের সংখ্যা কয়েক হাজার।

উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার রাতে সিরিয়ার বাহিনী এবং ইসরাইলের মধ্যে গুলিবিনিময় হয়েছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে পড়ার এক ভয়াবহ আশঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের কিছু দেশ হামাসের প্রতি মৌন সমর্থন দিচ্ছে। তারা উভয়পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে।

অন্যদিকে প্রকাশ্যে ইসরাইলকে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স ও ইতালি। এ দেশগুলোর নেতারা এ বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছেন। তারা বলেন, ফিলিস্তিনি জনগণের বৈধভাবে উচ্চাকাঙ্ক্ষাকে আমরা স্বীকার করি। কিন্তু ফিলিস্তিনি জনগণের জন্য অধিক সন্ত্রাস ও রক্তপাত ছাড়া অন্য কিছু দিতে পারছে না হামাস। তাদের এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিপরীতমুখী অবস্থানের ফলে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে, ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যে। বহুমুখী রূপ নিতে পারে যুদ্ধ। 

এরই মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রত্যয় ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ইসরাইলের সামরিক অভিযান হামাসের বিরুদ্ধে যুদ্ধের সূচনা মাত্র এবং ‘মধ্যপ্রাচ্যকে পরিবর্তন’ করে দেওয়ার পদক্ষেপ।আগেই হামাস সতর্কতা দিয়েছে। বলেছে, পূর্ব সতর্কতা বা হুশিয়ারি দেওয়া ছাড়া গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের একটি বাড়িতে হামলা চালানো হলে প্রতিটি হামলার বিপরীতে তারা একজন করে ইসরাইলি জিম্মিকে হত্যা করবে। 

উল্লেখ্য, শিশুসহ হামাসের হাতে ১৫০ জন ইসরাইলি জিম্মি আছেন। গাজা উপত্যকায় পানি সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করাসহ পূর্ণাঙ্গ অবরোধ আরোপ করার পর এই হুমকি দিয়েছে হামাস। এই অবরোধের ফলে গাজায় মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনী বলেছে, সিরিয়া থেকে ইসরাইলের ভেতরে বেশ কয়েকটি হামলা হয়েছে। গুলি ও মর্টার শেল ছুড়ে এর জবাব দিয়েছেন সেনারা। 

হামাসকে আইসিস সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছেন নেতানিয়াহু। বলেছেন, আইসিস সিরিয়া ও ইরাকে ব্যাপক এলাকা তাদের নিয়ন্ত্রণে নিয়ে যেমন নৃশংসতা চালিয়েছিল, হামাসও ইসরাইলের বেসামরিক লোকজনকে সেভাবে হত্যা করেছে। তারা শিশুদের পর্যন্ত হত্যা করেছে। মঙ্গলবার আবেগঘন এক বক্তব্যে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের হামলার কড়া নিন্দা জানিয়েছেন। বলেছেন, ওই অঞ্চলে আরও সামরিক ব্যবস্থা মোতায়েনে প্রস্তুত ওয়াশিংটন। 

বুধবার সংহতি প্রকাশ করতে ইসরাইলের সিনিয়র নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে ইসরাইল সফরে আসার কথা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, এই সফর হবে সংহতি ও সমর্থনের বার্তা। যুক্তরাষ্ট্র ছাড়াও এই যুদ্ধে বেশ কিছু দেশের নাগরিকরা নিহত হয়েছেন, অপহৃত অথবা নিখোঁজ রয়েছেন। এর মধ্যে আছে ব্রাজিল, কম্বোডিয়া, কানাডা, আয়ারল্যান্ড, মেক্সিকো, নেপাল, পানামা, প্যারাগুয়ে, রাশিয়া, শ্রীলংকা, থাইল্যান্ড ও ইউক্রেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit