শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

বড় আকারের কাতল বাজারে

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১০৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বড় আকারের একটি কাতল মাছ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের সড়কবাজারের পোষ্ট অফিসের সামনে বসে আছেন মাছ বিত্রেতা কায়ুম মিয়া। মাছটি দেখতে ভীড় জমাচ্ছেন লোকজন। কারণ ১৬ কেজি ওজনের কাতল মাছ তো আর প্রতিদিন দেখা যায় না। বিক্রেতা মাছটির দাম হাঁকাচ্ছেন ১৩ হাজার টাকা।

মাছ বিক্রেতা কায়ুম জানায় এ মাছটিসহ আরো কয়েকটি মাছ  আজ (মঙ্গলবার) সকালে  সুরমা নদীতে জেলেদের জালে ধরা পড়ে। খবর পাওয়ার সাথে সাথে   আমি সেখানে চলে যায়। পরে জেলেদের কাছ থেকে এ মাছটিসহ আরো দুটি মাছ বিক্রির জন্য কিনে আনি। কায়ুমের বাড়ি মৌলভীবাজারের মাঝকান্দি গ্রামে।  বেশি দাম পাওয়ার আশায় এক সহযোগীকে সাথে নিয়ে মাছটি  বিকালের দিকে তিনি আখাউড়ায় নিয়ে আসেন। কায়ুমের সহযোগী হাসিম মিয়া জানান, মাছটি ৮০০ টাকা কেজি  দরে হাঁকা হলেও  সাত শ সাড়ে সাত শ টাকা কেজি দর উঠলে ছেড়ে দেওয়া হবে। 

স্থানীয় কাঁচামাল বিক্রেতা সাচ্ছু মিয়া জানান, সম্প্রতি সময়ে নদীর এতো বড় কাতল মাছ বাজারে উঠতে দেখিনি। বিক্রেতা  ৮০০ টাকা কেজি দরে ১৩০০ টাকা চাইলেও ক্রেতারা পাঁচ শ সাড়ে পাঁচ টাকা করে দর কষাকষি করছেন। সাথের মাছগুলো বিক্রি হয়ে গেলেও  এই কাতল মাছটি সন্ধ্যা পর্যন্ত বিক্রি হয়নি।

সায়েম নামের এক যুবক বলেন, বিশাল আকৃতির এতো বড় কাতল মাছ আগে কখনো দেখিনি। বিক্রেতা বলছেন এটি নাকি সুরমা নদীতে জেলের জালে ধরা পড়ে। আমি বিক্রেতার সাথে পাঁচ শ টাকা কেজি পর্যন্ত দাম করেছি। এ দরে বিক্রি করলে পুরো মাছটিই কিনে নিব। আখাউড়া উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, সুরমা কুশিয়ারা নদীতে এসময় টায় এ ধরনের বড় মাছ জেলেদের জালে ধরা পড়ে। নদীর এসব বড় মাছ চর্বিযুক্ত হওয়ায় খেতে খুবই সুস্বাদু ও পুষ্টি গুণও প্রচুর।

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit