শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

খালেদা জিয়া ফের সিসিইউতে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্কনিউজঃ দীর্ঘ ৬২ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে সপ্তম তলার কেবিন থেকে চতুর্থ তলার সিসিইউতে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে আরও তিনদফা তাকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়। কয়েক ঘণ্টা পর ফের তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, লিভার সিরোসিসের কারণে ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর পেটে পানি চলে আসছে অনবরত। পেটের পানি অপসারণের জন্য তাকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। পানি অপসারণের পর ফের তাকে কেবিনে নেয়া হয়। উল্লেখ্য, গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রী।

কিউএনবি/বিপুল/১০.১০.২০২৩/ রাত ৯.০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit