বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

আখাউড়ায় সমাবেশে মুখে মুখে সম্প্রীতির উদাহরণ

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২০২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোমবার সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনের ওই সমাবেশে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।  

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা। প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল।

যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোসলেম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ভুইয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, শাফিকুর রহমান, মো. আব্দুল মতিন, মো. জালাল উদ্দিন, মো. শাহজাহান, যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল, কাজী মো. মাঈনুদ্দিন, কাজী কেফায়েত উল্লাহ, দীপক কুমার ঘোষ, বাবুল মিয়া, মো. শাহ আলম, শাহবুদ্দিন বেগ শাপলু। কোরআল তেলেওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সমাবেশ শুরু হয়। 

মাদরাসা প্রতিষ্ঠার জন্য মন্দির থেকে ১৩ শতাংশ জায়গা দেওয়া হয়েছে বলে সমাবেশে জানান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ। টেকনিক্যাল ইসলামিয়া আলীম মাদরাসা ও শ্রী শ্রী রাধামাধব মন্দির সীমানা ঘেঁষা অবস্থান উল্লেখ করে তিনি এটিকে সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে তুলে ধরেন এবং এ নিয়ে এখনো কোনো সমস্যা হয়নি বলে জানান। 

বীর মুক্তিযোদ্ধা জমশেদ শাহ বললেন, ‘ছোট বেলায় আমরা দুর্গাপুজা দেখতে মন্দিরে মন্দিরে ঘুরার জন্য বাবা-মায়ের কাছ থেকে টাকা চেয়ে নিতাম। এটা সেটা কিনে খেতাম। পুজোটা হিন্দুদের হলেও এর আনন্দ সবার মাঝে বিরাজ করতো।’পুজোর আনন্দ সম্পর্ক বলতে গিয়ে প্রধা অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানালেন, ইউনিভার্সিটিতে পড়ার সময় যে এলাকায় সুন্দর পুজা হতো সেখানে ছুটে যেতেন। বন্ধুরা সবাই মিলে পুজা উপভোগ করতেন। এখনো যেসব এলাকায় সুন্দর পুজায় হয় সেখান থেকে আমন্ত্রণ আসে, এবারও এসেছে। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে পুজোর সময় নাড়–র কথা আলাদাভাবে তুলে ধরেন।  

সোমবার আখাউড়ায় অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি সমাবেশে মুখে মুখে এমন সম্প্রীতির উদাহরণ উঠে আসে। স্বাগত বক্তব্যে আখাউড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু জানান, সম্প্রতি আলেমা-ওলামাদের আয়োজনে হওয়া হামদ-নাত ও ক্বেরাত প্রতিযোগিতায় তাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়। পুলিশ সুপার মো. শাখাওযাত হোসেন তাঁর বক্তব্যে এবারের পুজাকে কেন্দ্র করে দুষ্কৃতিকারিরা কিছু একটা করতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেন। তবে পুলিশের যে প্রস্তুতির সেটার কাছে অনিষ্টের পরিকল্পনা কিছুই না বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি সবাইকে সতর্ক থাকার জন্য আহবান জানান। 

আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল তাঁর বক্তব্যে অনিষ্ট করার চিন্তাকারিদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ‘দুষ্কৃতিকারির সংখ্যা খুব বেশি না। আমরা তাদের নাম-ঠিকানা ও বাড়ি পর্যন্ত চিনি। কেউ কিছু করার চেষ্টা করলে এর জবাব দেওয়া হবে।’

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ‘কসবা-আখাউড়া নিয়ে যে সংসদীয় আসন সেটির সংসদ সদস্য হলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। এলাকাবাসীর যে কোনো সমস্যাতেই তিনি বিচলিত হন। তাই ওনি বিচলিত হন এমন কোনো কাজ করা যাবে না। আখাউড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। মন্দিরের পাশে যেমন মাদরাসা রয়েছে আবার শ্মশাণের পাশেও কবরস্থান রয়েছে। একে অপরের অনুষ্ঠানে যাওয়ার রীতি এখানে বিদ্যমান।’ 

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit