বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

ডোমারে কুখ্যাত ডাকাত পরিমল গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৫৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে কুখ্যাত ডাকাত পরিমল গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহার করা মোটরসাইকেল উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। ডোমার থানার ওসি (তদন্ত) মাসুদ করিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রবিবার (৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দিনাজপুর জেলার খানসামা উপজেলার খানসামা বাজার এলাকার থেকে তাকে গ্রেফতার করে।

এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করে। ডাকাত পরিমল চন্দ্র (৩১) খানসামা থানার কৃষ্ণপুর গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে। থানা সুত্রে জানাযায়, গত পহেলা মে ডোমার থানাধীন ছোট রাউতা ব্রাহ্মণপাড়া এলাকার বিজয় চক্রবর্তির বাড়িতে মধ্যরাতে ডাকাতির ঘটনা ঘটে।

১০/১২জনের ডাকাত দল বাড়ির লোকদের ছোড়া দিয়ে ভয় ভীতি দেখিয়ে তাদের জিম্মি করে ১লাখ ৮৮হাজার টাকা, ২ভরি স্বর্ণালংকার, ৪ ভরি রুপার অলংকার, কাসার প্লেট, গ্লাস, বাটি, ৫টি মোবাইল ফোনসহ ২লাখ ৯২হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় পরদিন থানায় মামলা করেন বাড়ির মালিক বিজয় চক্রবর্তি। মামলাটি তদন্তকালে এপর্যন্ত ১১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ডাকাত দলটি আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের নামে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit