বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ৫ রাউন্ড গুলির শব্দ, স্থানীয়দের দাবী ২ জন হতাহত; তবে তথ্য নেই বলে জানান পুলিশ শ্রীমঙ্গলে মাদক কারবারীসহ তিন কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ শ্রীসঙ্গলে থানা পুলিশ অভিযানে,৪ ছিনতাইকারীসহ আটক ৫ চৌগাছায় শত্রুতা করে কৃষকের পটল ক্ষেত কেটে সাবাড়,  থানায় অভিযোগ  অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন ফখর জামান মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে মুসলিমপাড়ায় সুপেয় পানির পাম্প স্থাপন। নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত মাটিরাঙ্গায় প্রায় ১ হাজার মোটরসাইকেলে ইউএনও’র উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ। ২০২৭ সালের মধ্যে ৫৯ হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা দায়সারা ভাবে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস

দাঙ্গা প্রতিরোধ ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৮৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাউট্স এর অংশগ্রহণে দাঙ্গা প্রতিরোধ ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে। উপজেলা স্কাউটস্র আয়োজনে মঙ্গলবার সকালে আখাউড়া—আগরতলা সড়কের মডেল মসজিদের সামনে ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন। ক্যাম্পেইনে শতাধিক ছাত্রছাত্রী, শিক্ষক, জনপ্রতিনিধি অংশ নেয়। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস এর সভাপতি অংগ্যজাই মারমা, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ তাকজিল খলিফা কাজল, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, আখাউড়া থানার ওসি মোঃ আসাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, উপজেলা স্কাউট সম্পাদক মোঃ ইলিয়াস খান, উপজেলা স্কাউট কমিশনার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। 

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবতীর্, দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাহফুজুর রহমান, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক, আমোদাবাদ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ তারেক, তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধিান শিক্ষক মৌসুমী আক্তার। 

জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেন, জেলার মধ্যে আখাউড়া উপজেলায় দাঙ্গা—হাঙ্গামা হয় না। তারপরও সবাইকে সতর্ক থাকতে হবে। যাতে ব্রাহ্মণবাড়িয়ার কুখ্যাতি না হয়। সাধারণ বুঝে না বুঝে দাঙ্গা—হাঙ্গামায় জড়িয়ে পরে। ফলে আদালতের বাড়ান্দায় ঘুরতে হয়। সম্পদ হানি হয়। তিনি সবাইকে স্বার্থান্বেষী মহল যাতে দাঙ্গা হাঙ্গামা বাধিয়ে সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে। দাঙ্গা বিরোধী ক্যাম্পেইন করায় তিনি স্কাউটস সদস্যদের ধন্যবাদ জানান।

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit