রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

খাগড়াছড়িতে ট্রাফিক সচেতনতা কার্যক্রম উদ্বোধন করলেন..কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১২৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ‘সড়ক পরিবহন আইন মেনে চলুন, নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলুন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে পরিবহন আইন ও নিরাপদ সড়ক সংক্রান্ত ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১০অক্টোবর) সকালের দিকে খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে  খাগড়াছড়ি টাউনহল প্রাঙ্গন থেকে জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। পরে বেলু উড়িয়ে খাগড়াছড়ি  ট্রাফিক সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি  শহরের মুক্তমঞ্চে আলোচনা সভায় খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শানে আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,পৌরসভার প্যানেল মেয়র মো. শাহ আলম খাগড়াছড়ি ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেব সহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশ গ্রহন করেন। 

প্রধান অতিথি,র বক্তব্যে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,বলেন, সড়ক পরিবহনের ক্ষেত্রে আইন রয়েছে। আইন আনুযায়ী শুধু জরিমানা করলেই সমাধান নয়। সকলে আইন মানলে সড়কে সাধারণ মানুষের প্রাণহানী হবে না। সড়কে চালক, পথচারী ও যাত্রীদের প্রাণ যাবে এটি কারো কাম্য নয়।

জেলা পুলিশের পক্ষ থেকে প্রধান অতিথি ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর সড়ক পরিবহন আইন সংক্রান্ত চালক, মালিক, যাত্রীদের করণীয় এবং ট্রাফিক চিহৃাবলী উল্লেখিত লিফলেট ও সচেতনতামূলক স্টিকার বিতরণ করা হয়। 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit