রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

খালেদা জিয়াকে দেখতে গেলেন জামায়াত নেতারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৬১ Time View

ডেস্কনিউজঃ চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ পাঁচ নেতা এভারকেয়ার হাসপাতালে যান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মুহাম্মদ ফখরুদ্দিন মানিক এবং ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান প্রমুখ।

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আলী আশরাফ ইমন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া শেষে তারা দুপুর পৌনে ১টায় হাসপাতাল থেকে বের হন।

হাসপাতাল থেকে বের হয়ে তাহের সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে আসছিলাম। তার অবস্থা সংকটাপন্ন। আমরা তার বিদেশে নিয়ে চিকিৎসার দাবি জানাই। তার কিছু হয়ে গেলে দেশবাসীর মধ্যে রিঅ্যাকশন হবে।

কিউএনবি/বিপুল/১০.১০.২০২৩/ বিকাল ৫.০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit