রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জামায়াত নেতারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : দুই মাস ধরে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন জামায়াত নেতারা। 

মঙ্গলবার বেলা পৌনে ১২টায় হাসপাতালে প্রবেশ করেন জামায়াত নেতারা। সেখানে তারা এক ঘণ্টার বেশি সময় অবস্থান করেন। ১টা ৫ মিনিটে হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।

দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে আরও ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির আব্দুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার।

হাসপাতাল থেকে বেরিয়ে জামায়াতের নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ম্যাডামের অবস্থা গুরুতর। এ অবস্থায় তার দেশের বাহিরে ট্রিটমেন্ট ছাড়া কো বিকল্প নেই। 
তিনি বলেন, আমি নিজেও একজন ডাক্তার। তার বর্তমান অবস্থায় তার জন্য দেশে ভালো ট্রিটমেন্টের কোন ব্যবস্থা নেই। তার সঠিক চিকিৎসা করার দায়িত্ব রাষ্ট্রের। তাকে বাহিরে চিকিৎসার জন্য যেতে না দেওয়ার বাহানা করছে সরকার। এটা দেশবাসী সহজে মেনে নেবে না। এসময় তিনি সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, অনতিবিলম্বে বেগম জিয়াকে বাহিরে চিকিৎসার জন্য যেন পাঠানো হয়।

প্রসঙ্গত, জামায়ত একসময় বিএনপির জোটসঙ্গী ছিল। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে জামায়াত তাদের সঙ্গী ছিল। পরবর্তীতে তারা একসঙ্গে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে।

কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৩,/দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit