শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

শাহজাহানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৫৯ Time View
নোয়াখালী প্রতিনিধি :  বিএনপি নেতা হাবিব-শাহজাহানসহ ১৬ জনের বিরুদ্ধে আট বছর আগে রাজধানীর ভাটার থানায় দায়ের করা পুলিশের নাশকতার মামলায় চার বছরের কারদন্ডের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে নোয়াখালী জেলা বিএনপি। সোমবার (৯ অক্টোবর) দুপুরে নোয়াখালী জেলা চিফ জুডিশন ম্যাজিস্ট্রেট  এলাকার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পৌর বাজার গিয়ে শেষ করে। এ সময় পুলিশের বাঁধার মুখে বিক্ষোভ মিছিল শেষ করে তাৎক্ষণিক প্রতিবাদ করে।  

এ সময় জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি প্রতিবাদে বলেন,  আমাদের নেতা মোহাম্মদ শাহজাহানসহ ১৬ জনের বিরুদ্ধে আট বছর আগে রাজধানীর ভাটার থানায় দায়ের করা পুলিশের নাশকতার মামলায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও  ষড়যন্ত্রমূলকভাবে এ রায় ঘোষণা করেছে। আমরা এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।  

দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও দলটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানসহ ১৬ জনের চার বছরের কারাদণ্ডের  আদেশ দিয়েছেন আদালত। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, নোয়াখালী জেলা যুবদেলর সভাপতি মঞ্জুরুল আজিম সুমন প্রমূখ।  

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit