বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

আখাউড়া থানা পুলিশের বিশেষ  অভিযানে ১ জন গ্রেফতার 

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ ( চল্লিশ) বোতল স্কাফ সিরাপ সহ ১ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন, আখাউড়া উপজেলার সেনারবাদী গ্রামের মৃতঃ বাদশা মিয়ার ছেলে মোঃ জলিল মিয়া। গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার দুপুরে  ব্রাহ্মণবাড়িয়া আদালতে শোপর্দ করা হয়। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে গত ২৪ ঘন্টায়  উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) আসাদুল ইসলাম জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।  এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।  

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৩,/দুপুর ২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit