শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১০৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত মুন্নি আক্তার (২২) সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের জামালপুর গ্রামের আবদুল মান্নানের মেয়ে। সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করেন। পরে নিহত মুন্নির লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে কবিরহাট উপজেলার নরোত্তমপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে আমির হোসেনের সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে দুই বছরের একটি সন্তান রয়েছে। আমির হোসেন পেশায় একজন দর্জি। তিনি স্থানীয় ফরায়েজি বাজারে দোকান করেন। পারিবারিক নানা বিষয় নিয়ে কিছুদিন ধরে স্বামীর সঙ্গে কলহ চলছিল। রোববার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। যার জের ধরে মুন্নি বিষ পান করেছেন বলে স্বামী দাবি করেছেন।কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।  মৃত্যুর সঠিক কারণ জন্য মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্য বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হচ্ছে।  

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৩,/দুপুর ২:২০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit