বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম

ইসরায়েলি হামলায় ১ লাখ ২৩ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মানবিক সংস্থা বলছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ১ লাখ ২৩ হাজার ৫৩৮ জন ফিলিস্তিনি যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে।

গাজায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণের ফলে ঘরবাড়ি ও অ্যাপার্টমেন্ট ভবনলক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যার মধ্যে কয়েকটিতে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কোনো সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়েছে। 

 ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা অনুমান করছে, গাজার ৬৪টি স্কুলে ৭৩ হাজার ৫৩৮ জন আশ্রয় নিয়েছে।

গাজার সশস্ত্র গোষ্ঠীগুলো দক্ষিণ ইসরায়েলে সমন্বিত হামলা চালানোর পর ইসরায়েল দরিদ্রপীড়িত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। গাজা পাওয়ার প্ল্যান্ট এখন বিদ্যুতের একমাত্র উৎস এবং কয়েক দিনের মধ্যে জ্বালানি ফুরিয়ে যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ১৯ জন নিহত হয়েছেন।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৩,/সকাল ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit