সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের দ্বিমুখী বার্তা : একবার ‘সবকিছু ধ্বংস’ করার হুমকি, আবার আলোচনার কথা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু

দ্বিতীয় ইনিংসে ফিরে ভালো লাগছে: পরীমনি

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৬৬ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেতা শরীফুল রাজের সঙ্গে অনেক চড়াই-উতরাইয়ের পর পরীমনি সংসার জীবন সমাপ্ত করেছেন। গত ১৮ সেপ্টেম্বর পরীমনি রাজের উদ্দেশে বিচ্ছেদের নোটিশ পাঠান। বিচ্ছেদ শেষে কাজের কথা ভাবছেন তিনি। প্রায় দুই বছর পর লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে ফের প্রত্যাবর্তন তার। রোববার ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।

পরীমনি বলেন, এতদিন এ দিনটির অপেক্ষায় ছিলাম। দুটি বছর এ প্রিয় জায়গাটি থেকে দূরে থাকতে হয়েছিল। ফেরার জন্য মুখিয়ে ছিলাম। অবশেষে ফেরা। ভীষণ ভালো লাগছে দ্বিতীয় ইনিংসে ফিরতে পেরে। ‘ডোডোর গল্প’ হতে যাচ্ছে অন্যরকম একটি গল্পের সিনেমা। ভিন্ন ঘরানার একটি চরিত্রে এ সিনেমায় দেখা যাবে তাকে। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে। চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধেছেন পরীমনি। ‘ডোডোর গল্প’ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।

সিনেমায় কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমনি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit