সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে ন্যাটোর সহায়তার আশ্বাস : ট্রাম্প হরমুজকে শত্রুদের ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রের কোন শর্তগুলো মানেনি ইরান, জানাল হোয়াইট হাউস ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী

যে ট্রেনে পদ্মাসেতু হয়ে ভাঙ্গায় যাবেন প্রধানমন্ত্রী, চলছে ট্রায়াল

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১০৩ Time View

ডেস্কনিউজঃ আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-ভাঙ্গা রেল চলাচলের উদ্বোধন করবেন। এদিন ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জনসভায় ভাষণ দিবেন তিনি। যে ট্রেনটিতে চড়ে পদ্মা সেতু পাড়ি দিবেন প্রধানমন্ত্রী, সেই বিশেষ ট্রেনটি ট্রায়াল দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) দুপুরের দিকে প্রথম দিনে বিশেষ এ ট্রেনটি পাকশী থেকে ভাঙ্গা জংশন হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে মাওয়া প্রান্তে পৌঁছায় বলে জানা গেছে।

পাকশী ডিভিশনের গভর্নমেন্ট ইন্সপেক্টর অব বাংলাদেশ রেলওয়ে (জিআইবিআর) মো. রুহুল কাদের আজাদ বলেন, শুক্রবার বিশেষ এ ট্রেনটি পাকশী থেকে ছেড়ে যায়। এই ট্রেনে ১৩ টি বগি ও ২টি পাওয়ার ইঞ্জিন রয়েছে। বিশেষ এ ট্রেনটিতে চড়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় আসবেন।

ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রথম বার পাকশী থেকে ফরিদপুর ও ভাঙ্গা হয়ে ঢাকার দিকে যায় এ ট্রেন। ১০ অক্টোবর প্রধানমন্ত্রীকে বহনের আগে বিশেষ এ ট্রেনটি পরীক্ষামূলকভাবে আরো বেশ কয়েকবার পদ্মা সেতুর উপর দিয়ে যাতায়াত করবে।

গত বছরের জুনে পদ্মা সেতু চালুর এক বছর দুই মাস পর ১০ অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ট্রেন চলাচল। এদিন ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথে ট্রেন চলাচল চালু হবে।

এরপর দ্রুততম সময়ের মধ্যে এ রেলপথ বাণিজ্যিকভাবে খুলে দেওয়া হবে। আগামী বছর জুনের মধ্যে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথে ট্রেন চলাচল শুরু হওয়ার কথা।

কিউএনবি/ বিপুল/ ০৮.১০.২০২৩/ দুপুর ২.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit