শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

‘১০০ ইসরায়েলি নাগরিক ও সেনা অপহৃত’

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৮২ Time View

ডেস্কনিউজঃ ফিলিস্তিনের সংগঠন হামাস ইসরায়েলের ১০০ বেসামরিক নাগরিক ও সেনাকে জিম্মি করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের দূতাবাস।

আজ রোববার দূতাবাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।

সামাজিকযোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে ইসরায়েলি দূতাবাস জানায়, সামরিক ও বেসামরিক মিলিয়ে জিম্মির সংখ্যা ১০০।

পোস্টে আরও দাবি করা হয়, এখন পর্যন্ত ৩০০ জনেরও বেশি ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ১ হাজার ৮০০ ছাড়িয়েছে। ইসরায়েল এখনো এই সংখ্যাগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

গতকাল হামাস দাবি করে তারা ইসরায়েলের ৫৩ জনকে আটক করেছে। তাদের মধ্যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাও আছেন।

হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান সালেহ আল-আরুরি দাবি করেন, ইসরায়েলি সেনাবাহিনীর ‘জ্যেষ্ঠ কর্মকর্তাদের’ আটক করা হয়েছে।

তবে ইসরায়েলি কর্মকর্তারা মেজর জেনারেল পদমর্যাদার কেউ জিম্মি হওয়ার কথা অস্বীকার করেছেন। এর বাইরে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

কিউএনবি/ বিপুল/ ০৮.১০.২০২৩/ দুপুর ২.০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit